ঢাকা,অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক বসবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানান এই বিএনপি নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪৪ ঘ.
bdnews24