২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি যাওয়া গাড়িসহ ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রাম থেকে চুরি যাওয়া একটি প্রাইভেটকার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চট্টগ্রাম, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে চুরি যাওয়া একটি প্রাইভেটকার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে ওই গাড়িসহ গ্রেপ্তার তিন জনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এরা হলো- নোয়াখালী জেলার হাতিয়া থানার নাসির উদ্দিনের ছেলে মো. রাশেদ (২২), রাজবাড়ি জেলার কমরপাড়া এলাকার খন্দকার শামসুল হকের ছেলে মো. আজিজুর রহমান (৩৩) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মো. দুলাল মিয়ার ছেলে মো. ওমর ফারুক (২৮)। গত তিন দিনে তাদেরকে যথাক্রমে চট্টগ্রাম, রাজবাড়ি ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সিএমপি গোয়েন্দা শাখার পরিদর্শক আজিজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর হালিশহরের নয়াবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে গত ১৩ জুলাই প্রোবোক্স ব্রান্ডের প্রাইভেটকারটি চুরি হয়েছিল। পওে গাড়ির মালিকের ছেলে মনিরুল মান্নান ১৫ জুলাই হালিশহর থানায় একটি মামলা করেন। মামলায় বলা হয়, গাড়ির চালক ছুটিতে থাকায় মো. রাশেদকে বদলি চালক হিসেবে ওই দিনই নিয়োগ দেওয়া হয়েছিল। ওই দিনই গাড়িসহ চালক রাশেদ পালিয়ে যান। এই অভিযোগের ভিত্তিতে প্রথমে চট্টগ্রাম থেকে আজিজকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তথ্য পেয়ে চাঁদপুর থেকে মো. রাশেদকে এবং গাড়িসহ ওমর ফারুককে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পরিদর্শক আজিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৮০০ ঘ.