রংপুর, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সিটি কর্পোরেশন এলাকার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। চলবে ১৩ অগাস্ট পর্যন্ত।
রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদ ও ছবি তোলার কাজ শুরু হয়েছে।
ভোটার তালিকা হালনাগাদ করতে ইতোমধ্যে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার নিবন্ধন শুরু হয়েছে বলে জানান তিনি।
রংপুর সিটি কর্পোরেশনে বর্তমানে ভোটারের সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৩৬১ জন।
এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ২৫৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৩ জন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬২৭ ঘ.
bdnews24