২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জে একটি সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করার সময় মেশিনের বেল্টের সঙ্গে ধাক্কা খেয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে একটি সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করার সময় মেশিনের বেল্টের সঙ্গে ধাক্কা খেয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার ভোরে শহরের সৈয়দপুরে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত টুলু শিকদার (২৬) ফরিদপুরের সালতার একরাম শিকদারের ছেলে। আহত শ্রমিক মমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফ্যাক্টরিতে কাজ করার সময় অসাবধানতাবশত মেশিনের বেল্টের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় টুলু ও মমিন। পরে তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা টুলুকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬১৪ ঘ.