চট্টগ্রাম, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর রাহাত্তার পুল এলাকায় ট্রাক ও বাসের সংর্ঘষে ২৪ গার্মেন্টকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে কেডিএস গার্মেন্টসের শ্রমিক পরিবহনকারী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। এরা হলেন- রিনা আক্তার (২০), জেসমিন (১৭), লুৎফুন্নেসা (১৮), আনোয়ারা বেগম (৩৫), রিনা বেগম (৩৫), রোকেয়া বেগম (২৫), নুরজাহান (২৭), আকতারুজ্জামান (২৫), মো. তোফায়েল (২০), মিন্টু কুমার (৩০)।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. এহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসকরা জানিয়েছেন আহতরা আশংকামুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩০৪ ঘ.
bdnews24