গাজীপুর, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন।
উত্তরায় আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত পৌনে ১১টায় স্বভাবিক নিয়মে (অপারেশন ছাড়া) তাদের জন্ম হয়।
এদের মধ্যে তিনজন হল ছেলে এবং একজন মেয়ে।
চার সন্তানের মা সুমী তিলক ফেনীর ফুলগাজী উপজেলার সৌদি প্রবাসী দেবাশীষ তিলকের স্ত্রী।
মা ও শিশুরা এখন সুস্থ আছে। হাসপাতালের এনআইসিইউতে শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
হাসপাতালের গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফেরদৌস মহল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার চিকিৎসা পেশায় একসঙ্গে স্বাভাবিক সুস্থ চার সন্তান ভূমিষ্ঠ হওয়া দেখলেন এই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৪ ঘ.
bdnews24