২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড জোড় আমতল এলাকায় একটি শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজে কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চট্টগ্রাম, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের বাড়বকুণ্ড জোড় আমতল এলাকায় একটি শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজে কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জোড় আমতল এলাকায় অবস্থিত ইউনাইটেড শিপব্রেকিং ইয়ার্ডে মঙ্গলবার বিকালে শ্রমিক মো. লিটন (২২) পরিত্যক্ত একটি জাহাজে কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। লিটন সিরাজগঞ্জের রাজনাথপুর এলাকার শেফাত আলীর ছেলে। সীতাকু- থানার ওসি সামীউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজ করার সময় লিটন ওই জাহাজের ওপর থেকে নিচে লোহার পাতের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। ইউনাইটেড শিপব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপক দীন মোহাম্মদ সাংবাদিকদের বলেন, লিটনের সব চিকিৎসার ব্যয়ভার প্রতিষ্ঠানটির মালিক মো. মহসিন বহন করেছেন। তার পরিবারকে ক্ষতিপূরণও দেওয়া হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮২২ ঘ.