২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহপরীর দ্বীপে ২৫ রোহিঙ্গা আটক

টেকনাফের শাহপরীর দ্বীপ ও এর সংলগ্ন নদী থেকে ২৫ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চট্টগ্রাম, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফের শাহপরীর দ্বীপ ও এর সংলগ্ন নদী থেকে ২৫ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত টেকনাফের হ্নীলা, সাবরাং ও শাহ পরীর দ্বীপ সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে। এদের মধ্যে চারজন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বিজিবি-৪২ ব্যাটালিয়ানের লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাকিদের পাঠানোর প্রক্রিয়া চলছে। গত জুনে মিয়ানমারের রাখাইন প্রদেশে ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা ও বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে জাতিগত দাঙ্গা শুরু হলে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে পালাতে শুরু করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানালেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করে। দুই দশক ধরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশের পর তাদের নিয়ে সঙ্কটে রয়েছে বাংলাদেশ। তাই নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭২৩ ঘ.