২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র, কাতুর্জ ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চট্টগ্রাম, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র, কাতুর্জ ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুববার রাতে পটিয়া উপজেলা থেকে দুটি দেশীয় এলজি ও দুই রাউনড কার্তুজসহ একজন এবং নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে ৬০০ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। রাত ৯টার দিকে পটিয়ার ইয়াকুবদনডি খাইরুল উচ্চ বিদ্যালয় এলাকা থেকে অস্ত্রসহ রহিম উদ্দিন বাবুকে (৩০) গ্রেপ্তার করা হয়। এছাড়া পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় রওশন গেস্ট ইন নামে একটি আবাসিক হোটেল থেকে মো. ইয়াসিন (২০) ও আব্দুল মতলবকে (৩২) গ্রেপ্তার করা হয়। বাবু চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মফিজুল হকের ছেলে। অপর দুই জন কক্সবজারার জেলার বাসিন্দা। র‌্যাব-৭ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমানডার মোহাম্মদ নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবু ওই অস্ত্র ও কার্তুজ নিয়ে তার সহযোগী বোয়ালখালীর মো. সিরাজের (৩৫) কাছে যাচ্ছিল। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৩৩৫ ঘ.