গাইবান্ধা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই বছর বয়সী শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করেছে তার বাবা।
মঙ্গলবার ভোরে উপজেলার শালমারায় এ হত্যাকা- ঘটে।
হত্যাকারী বাবা বুলবুল ইসলামকে (২৫) ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তিনি শালমারা গ্রামের জালাল মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, কয়েক দিন ধরে বুলবুল ও তার স্ত্রী তাহেরা বেগমের মধ্যে কলহ চলছিল। ঘটনার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বুলবুল।
সকালে আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ছেলে তারমিন বাবু (২) মারা যায়। আহত তাহেরাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/২১২০ ঘ.
bdnews24