নাটোর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক সেবনের দায়ে নাটোরের বাগাতিপাড়ায় এক যুবককে দুই বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার চকহরিরামপুর গ্রামের জহুরুল ইসলামের বিরুদ্ধে তার বাবা সিরাজুল ইসলাম সাক্ষ্য দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়ামিন খানের ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেয়।
ইউএনও মোহাম্মদ ইয়ামিন খান সাংবাদিকদের জানান, সোমবার রাতে পুলিশ জহুরুলকে (৩৫) ২০০ গ্রাম গাঁজাসহ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে ভ্রম্যমাণ আদালতে জহুরুলের বাবা তার বিরুদ্ধে সাক্ষ্য দেন।
পরে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান ইউএনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১১৫ ঘ.
bdnews24