২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী দূষণ: সুগার মিলকে এক লাখ টাকা জরিমানা

বর্জ্য ফেলে কর্ণফুলী নদী দূষণের অপরাধে চট্টগ্রামে একটি সুগার মিলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্জ্য ফেলে কর্ণফুলী নদী দূষণের অপরাধে চট্টগ্রামে একটি সুগার মিলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম বন্দর মাজিস্ট্রেট অনুপম সাহা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এ জরিমানা করে। নিবার্হী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী থানার ইছানগর এলাকায় অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানটির বর্জ্য নদীতে ফেলার প্রমাণ পাওয়া গেছে। নদী দূষণের অপরাধে এর ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে বন্দরের চিফ হাইড্রোগ্রাফার, চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১০৭ ঘ.