২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছে ফরমালিন: জি-মার্টের ৬ লাখ টাকা জরিমানা

ফরমালিনযুক্ত মাছ রাখা ও বিক্রির অভিযোগে মিরপুর চিড়িয়াখানা রোডের সুপারশপ ‘জি-মার্ট’-কে ছয় লাখ টাকা জরিমানা করেছে মৎস্য অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরমালিনযুক্ত মাছ রাখা ও বিক্রির অভিযোগে মিরপুর চিড়িয়াখানা রোডের সুপারশপ ‘জি-মার্ট’-কে ছয় লাখ টাকা জরিমানা করেছে মৎস্য অধিদপ্তর। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার এই সুপার শপকে জরিমানা ও এর বাজার মান নিয়ন্ত্রণ কর্মকর্তা (মার্কেট কোয়ালিটি কন্ট্রোলার) রকিবুল হককে এক মাসের কারাদণ্ড দিয়েছে। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভ্রাম্যমাণ আদালত জি-মার্ট এবং আগোরাসহ এলাকার কয়েকটি ডিপার্টমেন্ট স্টোর এবং মাছের দোকানে অভিযান চালায়। জি-মার্টে ফরমালিনযুক্ত মাছ রাখা এবং বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা ও ওই কর্মকর্তাকে কারাদ- দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৩২ ঘ.