২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লার বুড়িচং উপজেলায় কভার্ডভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

কুমিল্লা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচং উপজেলায় কভার্ডভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কালাকচুয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দেবিদ্বার উপজেলার তাজুল ইসলামের স্ত্রী আফিয়া খাতুন (৭০) ও মুরাদনগর উপজেলার লাল মিয়ার ছেলে আবু সাঈদ সরকার (৫০)। তারা সম্পর্কে জামাই-শাশুড়ি। কুমিল্লা হাইওয়ে পুলিশের ময়নামতি থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সিএনজি অটোরিকশা করে কুমিল্লা সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। পথে কালাকচুয়াতে পেছন থেকে একটি মিনি কভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অটো রিকশা চালককে ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বুড়িচং একটি থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৫৭ ঘ.