২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষক গোলাম হোসেনের দাফন

সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম হোসেনকে গাজীপুরে তার নিজ গ্রামে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

জাবি, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম হোসেনকে গাজীপুরে তার নিজ গ্রামে দাফন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন মাঠে তার প্রথম জানাজা হয়। উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জানাজায় উপস্থিত ছিলেন। এরপর তাকে গাজীপুরে গ্রামের বাড়িতে নিয়ে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গাজীপুরে যাওয়ার পথে আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হন অধ্যাপক গোলাম হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক গোলাম হোসেনের বয়স হয়েছিল ৫৯ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৩৩০ ঘ.