চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি জুতা তৈরির কারখানা থেকে এ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ইফতারের পর তাজুল ইসলাম (৩৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি ওই কারখানার মালিক ছিলেন।
তাজুলের বাড়ি শরীয়তপুরে বলে পুলিশ জানিয়েছে।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ কারখানার ভেতর থেকে তাজুলের লাশ উদ্ধার করে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১৩৩ ঘ.
bdnews24