২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গাজীপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

গাজীপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে গাজীপুরের ঢাকা বাইপাস সড়কে এ ঘটনায় নিহতের নাম মো. স্বপন মিয়া (২৫)। ধীরাশ্রম রেইলগেট এলাকার একটি স্টেশনারী দোকানের মালিক স্বপন সদর উপজেলার পশ্চিম ধীরাশ্রমের আজিজুল ইসলামের ছেলে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম খান জানান, রাত পৌনে ৮টার দিকে মামাতো ভাই শহীদুল্লাহকে নিয়ে দোকান থেকে বাড়ি ফিরছিলেন স্বপন। বাইপাস সড়কে স্থানীয় সন্ত্রাসী আলম ও মামুন মিয়াসহ ৩/৪ জন লোক তাদের গতিরোধ করে স্বপনকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় শহীদুল্লাহ দৌঁড়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্বপনকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ওই রাতেই স্বপনের বাবা আজিজুল ইসলাম আলম ও মামুনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭৫৬ ঘ.