ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছেন এম শামীম আহসান।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শামীম আহসান বর্তমানে ব্রুনেই দারুসসালামে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শামীম আহসান নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/১৬২০ ঘ.
bdnews24