২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ৭২১ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার রেলগেট এলাকায় একটি কাভার্ড ভ্যানের চালকের কেবিন থেকে ৭২১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 09:54 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ফরিদপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার রেলগেট এলাকায় একটি কাভার্ড ভ্যানের চালকের কেবিন থেকে ৭২১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে আগমনী ট্রান্সপোর্টের কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ফেনসিডিল উদ্ধারের সময় এর চালক রাসেল (৪০) এবং সহকারী রবিউলকে (২৮) গ্রেপ্তার করা হয়। মধুখালী থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, বেনাপোল থেকে কাভার্ডভ্যাসটি মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪৯ ঘ.