২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘দয়া করে মাফ করে দেন’

এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লালমনিরহাটে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

লালমনিরহাট, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লালমনিরহাটে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। রোববার বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিআরডিবি কর্মকর্তা আনোয়ারুল হককে উপজেলা কমপ্লেক্সের পূর্বানী কোয়ার্টার থেকে আটক করে পুলিশ। পাটগ্রাম থানার ওসি সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৩টায় এক কলেজ ছাত্রীকে (১৯) নিজের আবাসস্থল পূর্বাণী কোয়ার্টারে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন আনোয়ারুল হক। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে তাকে আটক করে পুলিশে দেয়। আটকের পর থানায় আনোয়ারুল হক সাংবাদিকদের বলেন, “দয়া করে মাফ করে দেন। পত্রিকায় লেখালেখি করবেন না।” ছাত্রীটি উত্তরাঞ্চলের হতদরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ বিষয়ক বিআরডিবির একটি কর্মসূচির প্রশিক্ষণার্থী জানিয়ে ওসি বলেন, “অফিসের কাজ করানোর কথা বলেই ওই ছাত্রীকে নিজের বাসায় ডেকে নেন আনোয়ারুল।” তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মোহাম্মদ রহমত উল্ল্যাহ বলেন, বিআরডিবির ওই কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/২০৪৯ ঘ.