সাভার, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ঃ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গে-া বাসস্ট্যান্ডে গাড়ি চাপায় এক পথচারী নিহত হয়েছে।
রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মানসুরা বেগম (৩২) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার পারুলিয়া গ্রামের মৃত সোনা মিয়ার স্ত্রী।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রুমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ীর চাপায় মানসুরা নিহত হয়েছেন।
গাড়িটি সনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫৮ ঘ.
bdnews24