২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাংশায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

রাজবাড়ীর পাংশা রেল স্টেশন এলাকায় শনিবার ট্রেনের ধাক্কায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

রাজবাড়ী, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা রেল স্টেশন এলাকায় শনিবার ট্রেনের ধাক্কায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। নিহত তানিয়া আক্তার (১৮) পাংশা উপজেলার হাবাসপুর ড. কাজী মোতাহার হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং বাহাদুরপুর ইউনিয়নের আবুল ফজলের মেয়ে। রাজবাড়ী জিআরপি থানার ওসি আব্দুল গফুর বলেন, দুপুর ১টার দিকে পোড়াদহ থেকে গোয়ালন্দ ঘাটগামী একটি শাটল ট্রেন পাংশা রেলস্টেশন ছেড়ে যায়। কিচূক্ষণ পর কোড়াপাড়ায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তানিয়া। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি আরো বলেন, ট্রেন আসার আধঘণ্টা আগে ছাত্রীটি রেল লাইনের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে মোবাইল ফোনটি আছড়ে ভেঙে ফেলেন। এ থেকে স্থানীয়দের ধারণা ওই ছাত্রী হয়তো আত্মহত্যা করেছেন, বলেন পুলিশ কর্মকর্তা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.