২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ৩৫০টি ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ৩৫০টি ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে নগরীর চান্দগাঁও থানা এলাকার মোহনা ক্লাবের সামনে থেকে মোহাম্মদ আয়ূবকে (১৮) গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইয়াবাগুলো নিয়ে কক্সবাজার থেকে রাতে একটি বাসে চট্টগ্রাম এলে আয়ূবকে গ্রেপ্তার করা হয়। আয়ূব দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে এসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭১১ ঘ.