২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির অপহৃত ৭ গ্রামবাসী মুক্ত

অপহরণের চার দিন পর রাঙামাটি সদরের সাত গ্রামবাসীকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

রাঙামাটি, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের চার দিন পর রাঙামাটি সদরের সাত গ্রামবাসীকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বন্দুকভাঙ্গা ইউনিয়নের লড়িছড়ামুখ থেকে নয় গ্রামবাসীকে অপহরণ করে। ওইদিনই দুইজনকে মুক্তি দেয়। বাকি সাত জনকে ছেড়েছে শনিবার দুপুরে জেলার নানিয়ারচর উপজেলার দুর্গম এক এলাকা থেকে। তাৎক্ষণিকভাবে স্থানের নাম জানা যায়নি। বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুপুর ২টার দিকে নানিয়ারচরের একটি এলাকায় স্থানীয়দের কাছে অপহৃত সাত জনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তবে কারা তাদের অপহরণ করেছে তা জানাতে পারেননি তিনি। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহৃতদের দুর্গম পাহাড়ি এলাকা থেকে মুক্তি দিয়েছে বলে শুনেছি।” বুধবার এক স্কুল শিক্ষকসহ নয় গ্রামবাসীকে অপহরণ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউনাইডে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পরস্পরকে দায়ী করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৯ ঘ.