২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে টাকা স্থানান্তরে সাহায্য করবে পুলিশ

রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে বাড়তি টাকা লেনদেন বা স্থানান্তরের সময় পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে বাড়তি টাকা লেনদেন বা স্থানান্তরের সময় পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। শনিবার এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে বেচাকেনা বেড়ে যাওয়ায় অর্থের লেনদেন ও স্থানান্তরও বেড়ে যায়। “কোন ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ লেনদেন বা স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহায়তা দেবে।” এ ব্যাপারে ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১, ০১১৯১-০০১১২২ বা ৯৯৯ (ডিএমপি) নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৬২২ ঘ.