২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমবাজার বাড়াতে দক্ষিণ সুদানে বাংলাদেশি প্রতিনিধিদল

শ্রমবাজার স¤প্রসারণ এবং জমি ইজারা নিয়ে কৃষি উৎপাদনের বিষয়ে আলোচনা করতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল দক্ষিণ সুদান সফরে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 07:23 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমবাজার স¤প্রসারণ এবং জমি ইজারা নিয়ে কৃষি উৎপাদনের বিষয়ে আলোচনা করতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল দক্ষিণ সুদান সফরে গেছেন। প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলটি শনিবার সকালে দক্ষিণ সুদানের রাজধানী জুবার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিনিধি দলের সদস্যরা সেদেশের প্রেসিডেন্ট ও মন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। “দক্ষিণ সুদানে বাংলাদেশের দক্ষ ও অদক্ষ কৃষি শ্রমিক পাঠানো এবং তাদের প্রশিক্ষণ দেওয়াসহ সেখানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন প্রতিনিধি দলের সদস্যরা।” এছাড়া দক্ষিণ সুদানে কৃষি জমি ইজারা নিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে চাষাবাদের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও রয়েছেন এই প্রতিনিধিদলে। আগামী ৫ অগাস্ট তারা দেশে ফিরবেন বলে জনসংযোগ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএএইচ/জেকে/১৩২৩ ঘ.