কুষ্টিয়া, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরু চোর সন্দেহে গণপিটুনিতে কুষ্টিয়ার কুমারখালীতে একজনের মৃত্যু হয়েছে।
কুমারখালী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শনিবার ভোরে কুমারখালী উপজেলার দবির মোল্লা রেল গেটের কাছে এ ঘটনা ঘটে।
নিহত বাবু (৪৫) সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার রায়পুর গ্রামের বাসিন্দা।
পিটুনিতে আহত হামেদ আলী (৪৪) নামের আরেকজনকে আটক করেছে পুলিশ।
কুমারখালীর ওসি জানান, ভোরে উপজেলার ছেউড়িয়ার ম-লপাড়ার ফরিদ মোল্লার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী চোরচক্রকে ধাওয়া করে।
এ সময় দলের কয়েকজন পালিয়ে যেতে পারলেও বাবু ও হামেদ আলী ধরা পড়ে। জনতার পিটুনিতে ঘটনাস্থলেই মারা যান বাবু। রুস্তম গুরুতর আহত হন।
ঘটনাস্থল থেকে বাবুর লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫৭ ঘ.
bdnews24