দিনাজপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর-ঢাকা মহাসড়কের সাত মাইল এলাকায় দূরপাল্লার দু‘টি বাসের মধ্যে সংঘর্ষে এক বাস চালক নিহত ও অপর চালকসহ ১৪ জন আহত হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনায় বিআরটিসির চালক মুন্না (৪৫) ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। এরা হচ্ছেন- আয়েশা (২০), রাম বাবু (৪০), জগদীশ (৩৫), আব্দুল লতিফ (৪৮), জসিম উদ্দিন (৩০), আরমান (২৬), জাকির হোসেন (৩২), শাহিদ (৪৫), হায়দার (৬০), রফিকুল ইসলাম (২৫), বেলা (২৫), রাহাত আলী (৪৪) এবং টুটুল (২০) ও বাস চালক সাকিল (৪০) ।
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে পুলিশ সার্জেন্ট বেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে দিনাজপুর আসার পথে নাবিল পরিবহনের একটি নৈশ্য বাসের সঙ্গে দিনাজপুর থেকে ফরিদপুরগামী বিআরটিসির একটি বাসের সংঘর্ষ হয়।
এতে বাস দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়ছ। এতে, নাবিল পরিবহনের চালক সাকিল (৪০) মারাত্মক আহত হয়ে আটকা পড়ে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের সামনের অংশ কেটে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৩৩ ঘ.
bdnews24