২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সফর্মার চোর সন্দেহে পিটুনি, নিহত ৪

ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুতের ট্রান্সফর্মার চোর সন্দেহে গণপিটুনিতে ৪ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরো ৬ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 04:36 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ময়মনসিংহ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুতের ট্রান্সফর্মার চোর সন্দেহে গণপিটুনিতে ৪ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরো ৬ জনকে আটক করেছে পুলিশ। ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শুক্রবার রাত ২টার দিকে ত্রিশালের বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, একদল লোক ওই গ্রামের একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার খুলতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে ফেলে। ‘চোরেরা’ পালানোর চেষ্টা করলে গ্রামবাসী ১০ জনকে ধরে বেদম পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। ত্রিশাল থানা পুলিশ খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে গেলে আহত অবস্থায় সাতজনকে তাদের হাতে সোপর্দ করে গ্রামবাসী। থানায় আনার পথে মারা যায় আরো একজন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও পুলিশ আহত ছয় জনের নাম জানাতে পেরেছে। এরা হলেন- ফারুখ (৩৮), হাসান (২৮), মিলন (২৫), জামান (২৫), সুমন (২০) ও রানা (২১)। এদের মধ্যে দুইজনকে ত্রিশাল হাসপাতালে এবং বাকিদের থানায় রাখা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩০ ঘ.