২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীনা এখন বেতারে

বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জনপ্রিয় কার্টুন মীনা এখন বেতারেও স¤প্রচার করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জনপ্রিয় কার্টুন মীনা এখন বেতারেও স¤প্রচার করা হচ্ছে। উদ্যোক্তা প্রতিষ্ঠান ইউনিসেফ বাংলাদেশ বলেছে, শিশুদের চিন্তাভাবনা প্রকাশের জন্য একটি জাতীয় মঞ্চ প্রতিষ্ঠার লক্ষ্যেই বেতারে দুই ঘণ্টার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ছয় মাস প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবিসি রেডিওতে এই অনুষ্ঠান স¤প্রচার হবে বলে ইউনিসেফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি প্যাসকল ভিলেন্যুভের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “মীনা একটি জনপ্রিয় কার্টুন চরিত্র। কয়েক বছরের গবেষণার পর ১৯৯১ সালে বাংলাদেশে এই চরিত্র আসে। সে এখন শুধু বাংলাদেশের একটি মেয়ে নয়, পুরো দক্ষিণ এশিয়ার মেয়ে।” হাস্যরসাত্মক বই, অ্যানিমেটেড ফিল্ম ও রেডিও অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় শিশুদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, লৈঙ্গিক বৈষম্যসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করে মীনা। বেতারে স¤প্রচারের মাধ্যমে মীনা শিশু ও অন্যান্য শ্রোতাদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিকভাবে ইতিবাচক সমাধান দেওয়ার পাশাপাশি তাদেরকে হাস্যরস ও বিনোদন দিতে পারবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এসইউ/২২৩৯ ঘ.