চাঁদপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক গৃহবধূর খুন হয়েছেন বলে স্বজনরা অভিযোগ করেছেন।
শুক্রবার ধানুয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে ফাতেমা বেগমের (২০) লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে স্বামী হারুন পলাতক বলে পুলিশ জানিয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) জাবেদুল ইসলাম বলেন, দুপুরে ধানুয়া গ্রামের তালুকদার বাড়ির কৃষক মো. হারুনের স্ত্রী ফাতেমা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।
নিহতের ভাই মো. মোনায়েম অভিযোগ করেন, বিয়ের পর থেকে তার বোনকে যৌতুকসহ বিভিন্ন কারণে স্বামী নির্যাতন করতেন।
ফাতেমাকে তার স্বামী গলা টিপে হত্যা করেছেন বলে তিনি অভিযোগ করেন।
এদিকে, নিহতের শাশুড়ি সাহিদা বেগম বলেন, তিনি অন্য একটি ঘরে থাকেন। ভোরে ছেলের ঘরে গিয়ে বিছানায় দেখেন বৌয়ের লাশ দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24