২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে ছেলের পাশে শেখ হাসিনা

লন্ডনে কেক কেটে একমাত্র ছেলে সজীব আহম্মেদ ওয়াজেদের জন্মদিন পালন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

লন্ডন, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনে কেক কেটে একমাত্র ছেলে সজীব আহম্মেদ ওয়াজেদের জন্মদিন পালন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে মা ও পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিনের কেক কাটেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি সজীব ওয়াজেদ। শেখ হাসিনা ছেলেকে জন্মদিনের কেক খাইয়ে দেন। এ সময় জয়ের খালা শেখ রেহানা, স্ত্রী ক্রিস্টিনা, মেয়ে সোফিয়া এবং খালাতো বোন রোজোয়ানা সিদ্দিক টিউলিপসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাতেই প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের ঘরে ঘরে কেক পাঠানো হয়। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে সজীব ওয়াজেদের জন্ম হয়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে তথ্য-প্রযুক্তিবিদ হিসাবে কাজ করার পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করছেন। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। সেখানে হোটেল সেন্ট প্যানক্রসে অবস্থান করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএএইচ/জেকে/১৬৩২ ঘ.