২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছিনতাইকারীর কবলে পুলিশ

বরিশাল শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 09:31 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

বরিশাল, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। বৃহস্পতিবার রাতে শহরের রাজা বাহাদুর সড়কে জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার কনস্টেবল মিজান ও রেজাউল বিভাগীয় পুলিশ কমিশনারের বাসার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত। তাদের কাছ থেকে দুর্বৃত্তরা ৯ হাজার টাকা ছিনতাই করেছে বলে সাংবাদিকদের জানান কোতয়ালী মডেল থানার এসআই গোলাম কবির। কনস্টেবল মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে ৯ হাজার টাকা উঠিয়ে রেজাউলকে নিয়ে সাইকেল করে নগরীর চাঁদমারির উদ্দেশ্যে যাচ্ছিলাম। জেলা প্রশাসকের বাসা পার হওয়ার পর ৬ ব্যক্তি আমাদের গতিরোধ করে। তারা ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়।” অনুরোধ করার পর মোবাইল সেট ফেরত দিলেও তারা টাকা নিয়ে চলে যায় বলে জানায় মিজান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/১৫২৮ ঘ.