২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালকসহ অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 04:59 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

নারায়ণগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালকসহ অন্তত ৩০ জন। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান খান জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো খাদুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তি রাণী দাস (৩৮) নরসিংদী জেলার মাধবদীর আনন্দী গ্রামের খোকন চন্দ্র দাসের স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে ঢাকাগামী মামুন পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিউ লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে মামুন পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশও দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসযাত্রী শান্তি রাণী দাসের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। পরে অগ্নিনির্বাপন কর্মীরা এসে ট্রাকের লোহার কাঠামো কেটে চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার পা ভেঙে গেছে বলে ওসি জানান। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৫৫ ঘ.