২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ২ হাজার বোতল ফেন্সিডিলসহ বিক্রেতা গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর দুই হাজার বোতল ফেন্সিডিলসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

মাদারীপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর দুই হাজার বোতল ফেন্সিডিলসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মাদক বিক্রেতা শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে ও ফেন্সিডিলবাহী একটি ট্রলার জব্দ করা হয়। শরিফুল সাতক্ষীরার আগরদাড়ি কারিকরপাড়া গ্রামের মৃত আছের আলীর ছেলে। মাদারীপুর র‌্যাব কাম্পের মেজর জাহিদ হাসান খান জানান, শফিকুল ট্রলারে করে ফেন্সিডিল নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় টেকেরহাট বন্দরের ট্রলার ঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। এ ব্যাপারে রাজৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩৩ ঘ.