২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে অপহৃতদের ২ জন ফিরেছেন

রাঙামাটিতে অপহৃত নয় জনের মধ্যে দুইজনকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

রাঙামাটি, ২৫ জুলাই (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে অপহৃত নয় জনের মধ্যে দুইজনকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এরা হলেন ইন্দ্র রঞ্জন চাকমা ও জ্ঞান রতন চাকমা। এদের একজন নৌকার মাঝি এবং আরেকজন গ্রামবাসী বলে জানান বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা। বুধবার সকাল ৭টার দিকে বন্দুকভাঙ্গার লড়িছড়ামুখ এলাকা থেকে একটি নৌকাসহ নয় গ্রামবাসীকে অপহরণ করা হয়। দুপুর ১টার দিকে এ দু’জনকে ছেড়ে দেয় তারা। ইউপি চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে বিজয় চাকমা (৩৮), চন্দ্রশেখর চাকমা (২৫), তরুণ চাকমা (২৯), অরুন চাকমা (৪২), সাধনমিত্র চাকমা (৩০), জ্ঞান বিকাশ চাকমা (৩৩), ইন্দ্র রঞ্জন চাকমা (৩৫), মিন্টু চাকমা (২৫) এবং অজ্ঞাত আরেকজনকে অপহরণ করে অজ্ঞাত সন্ত্রাসীরা। এদের সবার বাড়ি করল্যামুড়া ও সাহজবান্দা গ্রামে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা এবং ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মুখপাত্র মাইকেল চাকমা পরস্পরের সংগঠনকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। স্থানীয়রা জানান, ১৩/১৫ জন গ্রামবাসী একটি ইঞ্জিনচালিত নৌকায় রাঙামাটি শহরের বনরুপা বাজারে সাপ্তাহিক হাটে যাওয়ার পথে বন্দুকভাঙ্গা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের লড়িছড়ামুখ এলাকায় অপহৃত হন। অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে নৌকাসহ নয়জন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/সিএস/২০৩৩ ঘ.