২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মচারীদের অগাস্টের বেতন অগাস্টেই

ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অগাস্টের বেতন-ভাতা একই মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অগাস্টের বেতন-ভাতা একই মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ঈদের কারণে নন-গেজেটেড ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মচারীদের অগাস্ট মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আগস্ট মাসের পেনশনের অর্থ ১৩ আগস্ট দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০৬ ঘ.