ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার কামরুল আহসানকে কানাডার হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।
আর সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব দেওয়া হচ্ছে শ্রীলংকায় বাংলাদেশের বর্তমান হাইকমিশনার মাহবুব-উজ জামানকে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আহসান এর আগে লন্ডনে বাংলাদেশের হাইকমিশন, বেইজিং ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাস এবং দুবাইয়ে বাংলাদেশের কনসুলেট জেনারেল অফিসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে øাতক ডিগ্রিধারী আহসান চীনা ভাষায় দক্ষ।
মাহবুব-উজ জামানও ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি নয়া দিল্লি ও অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন, টোকিও দূতাবাস এবং জেনেভা ও নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স করা মাহবুবের ফরাসি ভাষার ওপর ডিপ্লোমা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৭১৫ ঘ.
bdnews24