চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএসটিআই’র নিবন্ধন না থাকায় এবং মাছে ফরমালিন পাওয়ায় চট্টগ্রামে দু’টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে নগরীর উত্তর হালিশহর ও কাজীর দেওরী এলাকার ওই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদীন।
বিএসটিআই’র উপ পরিচালক এস এম ইসহাক আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- উত্তর হালিশহর এলাকার মেসার্স এ এম এস ইন্টারন্যাশনালকে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে তিন মাসের কারাদ- ভোগ করতে হবে।
এ ছাড়া কাজীর দেউড়ি এলাকায় একটি মাছের আড়তে মাছে ফরমালিনের উপস্থিতি পাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে ফরমালিনযুক্ত ৪০ কেজি মাছ ধ্বংস করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ম্যাজিস্ট্রেটকে বিএসটিআই, র্যাব ও পুলিশের কর্মকর্তারা সহযোগিতা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০০৩ ঘ.
bdnews24