২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার মামলায় চাঁদপুরে স্বামীর যাবজ্জীবন

চাঁদপুরে স্ত্রী হত্যার মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 09:24 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

চাঁদপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে স্ত্রী হত্যার মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ্িবচারক মো. মোতাহির আলী এই রায় দেন। রায়ে আসামিকে ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামি ই্উনুস মিয়া তালুকদার (৩৮) সদর উপজেলার খলিসাডুলী মঠখোলা গ্রামের মৃত মমতাজ উদ্দিন মিয়া তালুকদারের ছেলে। তিনি চাঁদপুরের জেলহাজতে রয়েছেন। চাঁদপুরের এপিপি মো. মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৬ সালের ১৪ ডিসেম্বর সকালে যৌতুকের দাবিতে মোসাম্মৎ মরিয়ম বেগমকে (২৮) তার স্বামী ইউনুস ও তার পরিবারের লোকজন বেদম মারধর করে। এক পর্যায়ে মরিয়ম ঘরের মেঝেতে পড়ে গেলে ইউনুস ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ও ইউনুসকে আটক করে। এ ঘটনায় মরিয়মের এক ভাই মাসুদ পালোয়ান ৬ জনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে শুধুমাত্র ইউনুসকে অভিযুক্ত করে ২০০৮ সালের ২৯ আগস্ট চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. কুতুবউদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫২১ ঘ.