চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জন নিহত ও নয় জন আহত হয়েছে।
সোমবার রাতে তারাবি নামাজের শেষে উপজেলার দক্ষিণ চরতি গ্রামে ওই চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. মোস্তাক (৩৫) ওই গ্রামের আহমদ হোসেনের ছেলে।
আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্র্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে এক জন নিহত হয়েছে।
রাত ১২টার দিকে একই দুর্ঘটনায় আহত নয় জনকে চমেক হাসপাতালে আনা হয়। এদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন বলে তিনি জানান।
চরতি গ্রামের স্থানীয় বাসিন্দা মো. সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারাবি নামাজ শেষে স্থানীয় একটি চায়ের দোকানে ১৫-২০ জন মুসল্লি চা খেতে যায়।
“ওই সময় বিদ্যৎ ছিল না। হঠাৎ বিদ্যুৎ এলে চায়ের দোকাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১২৪৬ ঘ.
bdnews24