২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রোববার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে বখাটেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

নারায়ণগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রোববার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। পাগলার নয়ামাটি এলাকায় এ হামলায় আহত কালু সরকার (৩৫) ফতুল্লার পাগলা এলাকার বাসিন্দা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সন্ধ্যায় কালু স্ত্রীকে নিয়ে শপিং করতে বাড়ি থেকে বের হন। ওই সময় স্থানীয় বখাটে রাশেদ ও রুবেল তার স্ত্রীর উদ্দেশে অশালীন উক্তি করে। কালু এর প্রতিবাদ করেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি ফতুল্লা থানায় জানান। রাত সাড়ে ১০টার দিকে কালু বাড়ি ফিরলে ওই বখাটেরা বাড়ি ঢুকে কালুকে কুপিয়ে গুরুতর আহত করে ও তার স্ত্রীকে মারধর করে। পুলিশ রাশেদ ও রুবেলকে গ্রেপ্তার করেছে বলে জানান ওসি আব্দুল মতিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৫০ ঘ.