২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় নিহত জ্বালানি মন্ত্রণালয়ের কর্মচারী

রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে জ্বালানি মন্ত্রণালয়ের এক অফিস সহকারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে জ্বালানি মন্ত্রণালয়ের এক অফিস সহকারী নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে বঙ্গভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবুল কাশেম (৫৫)। তিনি ডেমরার সারুলিয়ার পূর্ব বকশীনগর এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অফিস শেষে ডেমরার বাসায় ফরার পথে বঙ্গভবনের সামনের রাস্তায় ১৫ নম্বর বাসে উঠতে গিয়ে নিচে পড়ে যান কাশেম। এসময় বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা আহত কাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৯৪৯ ঘ.