২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমালিনযুক্ত ফল বিক্রির অপরাধে আগোরাকে জরিমানা

ফরমালিনযুক্ত ফল বিক্রির অপরাধে চট্টগ্রামে সুপার সপ আগোরা ও ওয়েল মার্ককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকম)- ফরমালিনযুক্ত ফল বিক্রির অপরাধে চট্টগ্রামে সুপার সপ আগোরা ও ওয়েল মার্ককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নগরীর প্রবর্তক মোড়ের আগোরা ও জিইসি মোড়ের ওয়েল মার্ক শাখাকে চট্টগ্রাম সিটি কর্পোরেনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদীন এ জরিমানা করেন। জয়নাল আবদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগোরায় চেরি ফলে ফরমালিনের উপস্থিতি সনাক্ত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। খাবার অযোগ্য আঙ্গুর বিক্রির অপরাধে ও ফরমালিনের উপস্থিতি সনাক্ত হওয়ায় ওয়েল মার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুই নম্বর গেট এলাকার কর্ণফুলী মার্কেটের তিনটি কাঁচা পণ্যের দোকানে ওজনে কম দেওয়ার অপরাধে ছয় হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান জয়নাল আবদীন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ম্যাজিস্ট্রেটকে বিএসটিআই ও পুলিশের কর্মকর্তারা সহযোগিতা করে। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৬৩৪ ঘ.