ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তার পরিচয়ে ক্লিনিক খুলে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার শহরের হালদার পাড়ার আধুনিক শিশু ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার সাহাকে এ দণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নামজমুল আহসান এ সাজা দেন।
নামজমুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বপন নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক বলে পরিচয় দিতেন। কিন্তু বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলে নিবন্ধনের কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
“এই অভিযোগে স্বপনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০০ ঘ.
bdnews24