২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন ও মাজহারুলের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

কথাশিল্পী হুমায়ূন আহমেদ ও স্থপতি মাজহারুল ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 07:34 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথাশিল্পী হুমায়ূন আহমেদ ও স্থপতি মাজহারুল ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা এই শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে মন্ত্রিসভার সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। বৈঠক শেষে সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা বিষয়টি সাংবাদিকদের জানান। নয় মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের। সোমবার সকালে তার মরদেহ দেশে পৌঁছান। এর আগে গত ১৪ জুলাই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে রাজধানীর একটি হাসপাতালে মারা যান স্থপতি মাজহারুল ইসলাম, যাকে বাংলাদেশে স্থাপত্যকলার ‘আধুনিক রূপকার’ হিসাবে বিবেচনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১২৪০ ঘ.