২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপি কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ

বগুড়া জেলা বিএনপি কার্যালয় চত্বরে শুক্রবার সন্ধ্যায় পরপর চারটি ককটেলের বিষ্ফোরণ হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

বগুড়া, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া জেলা বিএনপি কার্যালয় চত্বরে শুক্রবার সন্ধ্যায় পরপর চারটি ককটেলের বিষ্ফোরণ হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি। জেলা যুবদল সভাপতি সিফার আল বখতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি কার্যালয়ে দলের জেলা সভাপতি সাইফুল ইসলামকে সংবর্ধনা দেয়জেলা যুবদল। এরপরই এ বিস্ফোরণ হয়। সংবর্ধনা চলাকালে এ বিস্ফোরণ হলে অনেক নেতা-কর্মীর মৃত্যু হতে পারত বলে তিনি দাবি করেন। সিফার আল বখতিয়ার অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন সদর যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু। তিনি বলেন, “এর আগে ককটেল বানানোর সময় বিষ্ফোরণে সম্ভুর একটি হাত নষ্ট হয়ে গেছে। তার নেতৃত্বে যুবদলের মিছিলে হামলা করা হয়েছিল।” এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে আতাউর রহমান সম্ভুকে পাওয়া যায়নি। বগুড়া সদর থানার পরিদর্শক মাহমুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫১ ঘ.