২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদ স্মরণে নেত্রকোনায় শোকর‌্যালি

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে তার জন্মস্থান নেত্রকোনায় শোকর‌্যালি করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

নেত্রকোনা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে তার জন্মস্থান নেত্রকোনায় শোকর‌্যালি করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার সন্ধ্যা ৬টায় দুর্বার গোষ্ঠী প্রাঙ্গণ থেকে বের হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়। র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, শিক্ষাবিদ মতিন্দ্র সরকার, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপিস্থত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে এক সংক্ষিপ্ত শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির সম্পাদক সানোয়ার হোসেন ভূইয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২১৩ ঘ.