চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার চর পাথরঘাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
নিহত মো. ইউসুফ (৩২) চর পাথরঘাটা এলাকার মো. শফিকের ছেলে।
শুক্রবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল এহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজ বাড়িতে কাজ করার সময় ইউসুফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
এরপর হাসপাতলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এএইচ/১৯৫১ ঘ.
bdnews24