২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 07:20 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার সকালে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেইটিআরও) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিরোইউকি ইশিগির সঙ্গে সাক্ষাতকালে শেখ হাসিনা এ আহবান জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ রয়েছে। বাংলাদেশে বিশাল বাজার ও প্রশিক্ষিত শ্রমিক রয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৩১৬ ঘ.